বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দশম শিরোপা জয় পিএসজির

দশমবারের মতো ফরাসি লিগের চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ঘরের মাঠে লিগ ওয়ানে লিওনেল মেসির এক গোলের পরও লেঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র হয় খেলা।

তবে তাতেই ঘরে ফিরেছে গত মৌসুমে লিলের কাছে হারানো ট্রফি। এর আগে ১৯৮৬, ১৯৯৪, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে লিগ শিরোপা জিতেছিল ফ্রেঞ্চ ক্লাবটি।

এদিনের ম্যাচে আসলে মেসি-নেইমারদের জয় খুব একটা দরকারও ছিল না। ড্র করলেই হারানো ট্রফি আবার ঘরে ফিরবে, এমন সমীকরণ নিয়েই লেঁসের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। সমর্থকরাও এসেছিলেন উৎসবের প্রস্তুতি নিয়েই।

প্রথমার্ধে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি পিএসজি।

কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতিতে যায় ০-০ স্কোরলাইন নিয়ে। তবে বিরতির কিছু পরই ৫৭তম মিনিটে বড় ধাক্কা খায় লেঁস। ডি-বক্সের বাইরে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ডানসো।

এতে কাজটা সহজ হয়ে আসে মেসিদের।
তবুও পিএসজিকে গোলের জন্য বেশ কাঠখড়ই পোড়াতে হয়েছে। দুই স্তরের রক্ষণ নিয়ে যে মেসি, নেইমার ও এমবাপেকে সামলাচ্ছিল লেঁস। তবে ম্যাচের ৬৮ মিনিটে মেসি বক্সের বাইরে বল পান নেইমারের কাছ থেকে। শট করার স্পেস পেয়েই আর ভুল করেননি।

এক শটে লেঁস গোলরক্ষককে পরাস্ত করেন।
তাতেই শিরোপার সুবাস পেতে শুরু করে পিএসজি। মনে হচ্ছিল, জয় দিয়েই শিরোপা-উৎসবটা রাঙাবে পিএসজি। তবে শেষ সময়ে গোল হজম করে হাতছাড়া করেছে জয়। দশ জনের দলকে হারাতে না পারার আফসোস কিছুটা সঙ্গী হয়েছি তাদের। তবে মূল লক্ষ্য ঠিকই পূরণ হয় মেসিদের। ড্র করার পরও দশমবারের মতো শিরোপা ঘরে তোলে মাওরিসিও পচেত্তিনোর দল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা