বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই সাংবাদিক পেলেন শান্তিতে নোবেল

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে ফিলিপিন্সের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মৌরাতোভ।

শুক্রবার (৮ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এই ঘোষণা দিয়েছে।

ফিলিপিন্সের নাগরিক মারিয়া তেসা বাকস্বাধীনতা, ক্ষমতার অপব্যবহার, সহিংসতা ও নিজ দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কাজ করেছেন। ২০১২ সালে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ডিজিটাল মিডিয়া কোম্পানি র‌্যাপলারের প্রতিষ্ঠাতা।

এখন পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক ও র‌্যাপলারের প্রধান হিসেবে বাকস্বাধীনতার অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

আর কয়েক দশক ধরে রাশিয়ায় বাকস্বাধীনতার পক্ষে লড়াই করেছেন দিমিত্রি মৌরাকভ। ব্যাপক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাকে থেমে থাকতে দেখা যায়নি। স্বাধীন সংবাদমাধ্যম নোভাজা গ্যাজেটা সহপ্রতিষ্ঠাদের একজন তিনি। ১৯৯৩ সালে এই সংবাদমাধ্যমটি প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৯৫ সাল থেকে ২৪ বছর তিনি পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বর্তমানে রাশিয়ায় সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যম নোভাজা গ্যাজেটা। ক্ষমতার বিরুদ্ধে সমালোচনামুখর পত্রিকাটি ঘটনাভিত্তিক সাংবাদিকতা ও পেশাগত সততার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এবার সাহিত্যে নোবেল পেয়েছেন তিউনিশিয়ার আবদুল রাজাক গুরনাগ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুইডিশ একডেমি নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।

জানজিবারে জন্ম নেওয়া আবদুল রাজাক গুরনাহ ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন। সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনীর জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃতি ও মহাদেশগুলোর শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

১৯৪৮ সালে গুরনাহ জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তিনি বেড়ে ওঠেন। কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে ইংল্যান্ডে আসেন শরণার্থী হয়ে।

এ ছাড়া রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান। রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা