শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুধ কেনার পয়সা নেই! মিসরির পানি খেয়ে বেঁচে আছে তালার মা হারা শিশুটি

জন্ম নিয়ে পৃথিবীর থেকে চিরতরে হারিয়ে গেল মায়ের মুখ। অসহায় দিনমজুর পিতার সাধ্য হয়নি মা হারা সন্তানকে দেখভাল করার। ফলে, শিশু ঈশানের আশ্রয় হলো দরিদ্র খালার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী (শান্তিনগর গুচ্ছগ্রাম) গ্রামে।

তবে এখানেও আরেক ট্র্যাজেডি। গত বছর সড়ক দূর্ঘটনায় আহত হলেন আশ্রয়দাতা খালা। মানুষের সাহায্য-সহযোগতীয় ঢাকা’র পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে হাটতে পারছেন। তবে অসহায় পরিবারে ৫ মাসের ফুটফুটে শিশুকে নিয়ে পড়েছেন অবর্ণনীয় বিপাকে।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, ঈশানকে বেবি কেয়ার-১ দুধ খাওয়ানোর। যা প্রতিমাসে ৫-৬টি প্রয়োজন।কিন্তু সেই দুধটুকু কেনার সামর্থ্যও নেই দরিদ্র খালু আশরাফের।

গ্রামের মানুষের সহযোগীতায় মাসে ২-৩টা দুধ কিনতে সক্ষম হলেও তা শিশুর জন্য যথেষ্ট হচ্ছে না। তাই বাধ্য হয়ে দুধের সাথে মিছরি পানি মিশিয়ে ঈশানকে খাওয়াচ্ছে।

এমতাবস্থায় কোনও সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সহায়তা প্রত্যাশা করেছেন তাঁরা। শিশু ঈশানকে এক কৌটা দুধ কিনে দিতে যোগাযোগ করতে পারেন। বেবি কেয়ার ১ দুধ।
শিশুর নাম : ঈশান (৫ মাস বয়স)আশরাফ হোসেন (শিশুর খালু) মোবাইল : ০১৭৫৮৩৩৫৭০৮

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী বাজারের পাশে সুভাষিণী-জাতপুর সড়কে ১০০ গজ এসে দক্ষিন দিকের ইটের রাস্তা দিয়ে শান্তিনগর (গুচ্ছগ্রাম) বসবাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন