শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মীনির মৃত্যু, বিভিন্ন মহলের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুন ইন্তেকাল করেছেন।

শুক্রবার দিবাগত রাত তথা শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না—রাজিউন)।
তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।

মরহুমার পরিবার ও দৃষ্টিপাত পরিবারসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, দৃষ্টিপাত সম্পাদকের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

এমপি রবি’র গভীর শোক

গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মরহুমার অকাল মৃত্যুতে এমপি রবি বলেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির শোক

অনুরূপভাবে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. মো.আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদক শেখ মইনুর রশিদ, যুগ্ম সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, যুগ্ম মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য এ্যাড. আজহারুল ইসলাম, এনছান বাহার বুলবুল, তৈয়েব হাসান বাবু, মো. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, শেখ তহিদুর রহমান ডাবলু, মীর তাজুল ইসলাম রিপন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম আজাদ, মো. আমিরুল ইসলাম মুকুল, প্রভাষক মো. কামরুজ্জামান, সুলতান নাসির উদ্দিন, মো. আশরাফ উদ্দীন, আবু জাফর সিদ্দিক, গাজী আবুল কাশেম, কাজী মনিরুজ্জামান মুকুল, মো. মনিরুজ্জামান, আ.ম আক্তারুজ্জামান মুকুল, আলহাজ আব্দুল গফ্ফার, সামছুজ্জামান বাবলু ও অধ্যাপক রেজাউল করিমসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির শোক

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবুসহ সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সকল নেতৃবৃন্দ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত