বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে পরামর্শক বৈঠক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে মডেল মসজিদের হলরুমে এ পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরামর্শক বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সেলিম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, উত্তরণের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।

দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা সমবায় অফিসার মনোজিত মন্ডল, দেবহাটা এপি’র জেসিডিও পিন্টু মন্ডল, প্রসেনজিৎ সরকার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারগন।

এসময় শিশুপুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ, স্যাটিশেন, কিশোরীদের পিরিয়ড কালীন সেবা সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় বিভিন্ন পরামর্শ গ্রহন করা হয়।

তাছাড়া দেবহাটা এরিয়া প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে দেবহাটার ৪টি গ্রাম শতভাগ উন্নত স্যানিটেশনে আওতায় আনা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা, ইকো ভিলেজ প্রতিষ্ঠা সহ নানা ধরণের সেবা ও সহযোগীতামূলক কর্মকান্ড চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা