বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ গাজী আসমান, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী শিক্ষা অফিসার মুনির চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তাজিয়ারা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, সরকারি পাইলাট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।

এসময় সিদ্ধান্ত হয় যে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করা হবে। অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া পাঠ্যপুস্তক মোতাবেক উন্নত দেশের শিক্ষা বিষয়ক ভিডিও ডাবিং করে শিক্ষার্থীকে সরবাহ করা হবে। যাতে সহজে সব শিক্ষার্থী পাঠ্য বইয়ের বিষয়বস্তু সহজে বুঝতে পারবে। এছাড়া সারাদেশে ৫ লাখ ৩৫ হাজার নতুন প্রতিবন্ধীদের ভাতায় আওতায় আনা হবে। এ লক্ষে আগামী ১ আগষ্ট থেকে অনলাইনে যে কোন স্থান থেকে আবেদন করা যাবে। চলতি মাসে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।

আগামী ৮ আগষ্ট বঙ্গমাতা ফজিলাতুননেছার জন্মবার্ষিকী পালন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়।

এছাড়া সরকারি সকল দপ্তরের উন্নয়ন কর্মকান্ডে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এবং সেটি প্রমাণিত হলে শতভাগ কাজ সম্পন্ন না হলে বিল ছাড় করা হবে না বলে কঠোর হুশিয়ারী দেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস