বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরণে সমাবেশ

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন। ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান, চিকিৎসক সংকট দূরীকরন, বিভিন্ন মেশিনারী ও ইকুইপমেন্ট প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও এ্যাম্বুলেন্স সেবা যথাযথভাবে নিশ্চিতকরনে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহনে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া চিকিৎসা নিতে গিয়ে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেবিষয়ে নজর দেয়ার আহবান জানানো হয়। যদি অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরনে কার্য্যকারী পদক্ষেপ না নেয়া তাহলে আরো বড় আকারের কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা জানান। সমাবেশে জনপ্রতিরনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ফেয়ার মিশনের শতশত কর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক