বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ষান্মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজিক ব্যক্তিত্ব আফসার আলী মাস্টার। সেন্ট্রাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সদস্য মীর খায়রুল আলম। প্রকল্পের মূলবিষয় আলোচনা করেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান।
অন্যান্যদের মধ্যে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, রেহেনা পারভীন, সাবেক ইউপি সদস্য আলফাতুন নেছা, সমাজসেবক ফিরোজ হোসেন, উত্তম রায়, উদ্যোক্তা শরিফা পারভিন, প্রতিবন্ধী সদস্য অনিমা ধাড়া, সুকুমার রায়, হিজড়া সম্প্রদয়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
এসময় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে কোন ভাবে বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার দাবি জানানো হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেশকে এগিয়ে নিতে সকলের আহবান জানানো হয়। প্রকল্পটি শেষ হওয়ার পরেও যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য এডভোকেসি নেটওয়ার্ক কমিটির কর্মকান্ড চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন