শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এর পুরস্ককার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের প্রভাষক ও রোভার নেতা আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, শিক্ষার্থীদের মধ্যে আলমগীর হোসেন প্রমুখ। এসময় শ্রেষ্ট প্রতিষ্ঠান কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজ, মাদ্রাসা পর্যায়ে সখিপুর আলিম মাদ্রাসা, মাধ্যমিক পর্যায়ে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। শ্রেষ্ট শ্রেণি শিক্ষক হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও নওয়াপড়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। এছাড়া শ্রেষ্ট রোভার লিডার আবু তালেব, রীতা রানী, শ্রেষ্ট শিক্ষার্থী আলমগীর হোসেন, তাহসিন বিল্লাহ, আতিক হোসেন। সর্বমোট বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৮৩টি পুরস্কার তুলে দেন অতিথিরা।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী