শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বসতবাড়িতে হামলা ও ভাংচুর, অভিযোগ দায়ের

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটায় জমিজমা সংক্রান্ত শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার নওয়াপড়া ইউনিয়নের রামনাথপুর মাঠপাড়া এলাকায় ঘটে। এ ঘটনায় রামনাথপুর গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে আশরাফ আলী গাজী (৪৬) বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভ‚ক্তভোগী আশরাফ আলী গাজী জানান, তার সাথে একই গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন (লিটন) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সুত্র ধরে বৃহস্পতিবার রুহুল আমিন লিটনের নেতৃত্বে তার ছেলে রানা, স্ত্রী রূপালী খাতুন সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে বসতভিটার কংক্রিটের প্রাচীর ভাঙচুর করে। সেই সাথে বাড়ীর ভিতরে প্রবেশ করে বসতবাড়ীর উঠানে থাকা ৫ কাউন বিছলী নষ্ট ও বিছলী কাটা মেশিন ভাঙচুর করে। পরে ঘরের ভিতরে প্রবেশ করে স্টীলের শোকেজের ড্রয়ার ভেঙে ২ ভরি ওজনের স্বর্নালংকার যার মূল্য অনুমানিক ২,২০,০০০ টাকা ও নগদ ১,০০,০০০ টাকা চুরি করে। এছাড়া ঘরের মধ্যে থাকা প্লাষ্টিক চেয়ার ভাঙচুর করে। সব মিলে কয়েক লক্ষার্ধীক টাকার ক্ষতিসাধারন করে। এসময় বাধা দিতে গেলে সবকিছু উপেক্ষা করে ভাংচুর চালাতে থাকে। পরে ভ‚ক্তভোগী পরিবার জরুরি পরিবেসা ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাইলে দেবহাটা থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রাথমিক ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন