বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সিএসও ফোরামের বাৎসরিক সাধারণ সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সুশীল সমাজ সংগঠন (সিএসও) সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সিএসও সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় এবং সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ উন্নয়নে সিএসও সমুহের প্রতি সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উক্ত সিএসও সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্যে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ মঈনুল, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজরিন জাহান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সাইফুল ইসলাম, এসএম সাইফুল, রেহানা পারভীন, আলামিন হোসেন, সোনিয়া খাতুন সহ সিএসও গ্রæপের সদস্যরা এবং ক্ষুদ্র উদ্যোক্তারা।

নেটওয়ার্কিং বিষয়ক বার্ষিক সাধারণ সভায় সিএসও সদস্যরা হেলদি ভিলেজ বাস্তবায়নে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক জরিপ তথ্য ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং হেলদি ভিলেজ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তর থেকে কিভাবে গ্রামের সাধারণ মানুষের মাঝে সেবাগুলো পৌঁছে দেওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয় এবং সিএসও সমুহের স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ উন্নয়নে চলমান কার্যক্রম বজায় রাখতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চলমান সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল