শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় হাসিমুখ-সেঞ্চুরি সহযোগিতায় নারীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষচারা রোপন ও বিতরণ কর্মসুচি পালন উপলক্ষে হাসিমুখ- সেঞ্চুরি সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই সোমবার বিকেলে দেবহাটা উপজেলার হাদিপুরে আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশ নারী উন্নয়ন অধিকার সোসাইটি দেবহাটা উপজেলার আয়োজনে দেবহাটার সমাজসেবক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরা পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন।

এসময় প্রধান অতিথি এজাজ আহমেদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষচারা রোপন ও বিতরণ কর্মসুচি পালন উপলক্ষে তিনি নিজস্ব অর্থয়ানে মাসব্যাপী বৃক্ষচারা বিতরণ ও রোপন করার উদ্যােগ নিয়েছেন। দেশ ও পরিবেশ বাঁচাতে সবার ঘরে ঘরে বেশি করে গাছ লাগানোর আহবান জানান।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

বৃক্ষ চারা বিতরণে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী উন্নয়ন অধিকার সোসাইটি দেবহাটা উপজেলার উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি আঁখিনুর ইসলাম, লুৎফুন নাহার, আছমা পারভীন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার