বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মোটরসাইকেল প্রতীকের সাইফুল

দেবহাটার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সখিপুর ইউনিয়নের সফল ব্যবসায়ী ও সাতক্ষীরা কাঁকড়া সমিতির সাধারণ সম্পাদক ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম।

ওই ইউনিয়নে সরকার দলীয় অপর প্রার্থী ছাড়াও একাধিক হেভিওয়েট প্রার্থী থাকা স্বত্বেও নির্বাচনী কর্মকান্ড ও প্রচার প্রচারণা নজর কেড়েছে সর্বস্তরের মানুষের। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সখিপুর ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন, দোয়া ও ভোট চাওয়ায় এবারের নির্বাচনে অন্য প্রার্থীদের পাশ কাটিয়ে সাইফুল ইসলামের দিকে ঝুঁকে পড়েছেন ভোটাররা।

অবিরাম নির্বাচনী প্রচার প্রচারণায় পরিশ্রম করে চলেছেন সাইফুল ইসলাম। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দিনভর নির্বাচনী এলাকা চন্ডিপুর, মাঘরী, আচিমতলা, চিনাডাঙ্গা, নারকেলী গ্রামে কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দিনভর গণসংযোগ করেন সাইফুল ইসলাম। এসময় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটাদের কাছে আগামী ২৮ নভেম্বর তার মোটরসাইকেল প্রতীকে ভোট ও সমর্থন চান তিনি। পাশাপাশি লিফলেট বিতরণ ও জনসাধারণের সাথে মতবিনিময়ও করেন সাইফুল ইসলাম।

সেসময় ভোটাররাও সাইফুল ইসলামকে ভোট ও সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন।

সখিপুর ইউনিয়নের একাধিক ভোটাররা জানান, সাইফুল ইসলাম একজন স্পষ্টবাদী ও সদালোপী মানুষ। অতিরিক্ত লোভ বা চাহিদা তার মধ্যে নেই। সে বিভিন্ন সময়ে এলাকার উন্নয়নে ব্যক্তিগতভাবে সহযোগীতা করে থাকেন। তার নিকট যে কোন সমস্যা নিয়ে গেলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন ও সমাধানের চেষ্টা করে থাকেন। এরকম লোক চেয়ারম্যান হিসাবে আসলে এলাকার মানুষ উপকৃত হবে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি সবসময় আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছি। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক ও মৎস্যজীবি। তাদের দুর্ভোগ ও দূর্দশা দেখলে আমার বুকটা কেঁপে ওঠে। আমি এলাকার মাটি ও মানুষকে নিয়ে কাজ করতে চাই। এলাকার জনগন আমাকে চাইলে আমি আগামী ইউপি নির্বাচনে আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে, আমি চেয়ারম্যান নয় জনগনের সেবক হিসাবে তাদের পাশে থাকতে চাই।

নির্বাচনে জয়ের বিষয়ে জনগনের ভালোবাসা ও ভোটে শতভাগ আশাবাদী বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা