বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুরকে মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ

দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আবু সাঈদ এলাকার জনগনের উন্নয়নে কাজ করার অভিমত প্রকাশ করেছেন।
জনগনের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি সমস্যার সমাধানে এগিয়ে যেতে চান তিনি।

তার মতে, ৩নং সখিপুর ইউনিয়নের জনগন আমার পাশে থেকে ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করলে আমি সখিপুর ইউনিয়নকে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে সকলের সামনে তুলে ধরতে চাই।

জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৬৪৪। যার মধ্যে ১৭.২২ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সখিপুর ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ২৫ হাজার। নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী এখানে পুরুষ ও মহিলা মিলিয়ে বর্তমান ভোটার সংখ্যা ১৭ হাজার ১৩৬। মূলত আগামী ইউপি নির্বাচনে এসকল ভোটাররাই ব্যালটের মাধ্যমে সখিপুর ইউনিয়নের অভিভাবক নির্বাচিত করবেন।

সখিপুর ইউনিয়নের একাধিক ভোটাররা জানান, আবু সাঈদ একজন স্পষ্টবাদী ও সদালোপী মানুষ। সে দীর্ঘদিন ধরে উপজেলা তথা সখিপুর ইউনিয়নের অসহয়ায় মানুষকে ব্যক্তিগত ভাবে সহযোগীতা করার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করে থাকেন।
এরকম লোক চেয়ারম্যান হিসাবে আসলে এলাকার মানুষ উপকৃত হবে।

চেয়ারম্যান পদ প্রার্থী আবু সাঈদ সাথে কথা হলে তিনি বলেন, আমি সবসময় আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছি। এলাকার জনগন আগামী ইউপি নির্বাচনে আমার আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে,আমি চেয়ারম্যান হিসেবে নয় জনগনের সেবক হিসাবে তাদের পাশে থাকবো।

ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে আবু সাঈদ জানান, ইউনিয়নের জলবব্ধতা নিরশনে ব্রীজ, কালর্ভাট, ড্রেন নির্মান, কাচা-পাকা রাস্তা সংস্কার, ইট সলিং ও কারপেটিং রাস্তা নির্মান, রাস্তার পাশে বৃক্ষ রোপন করে সৌন্দর্য বদ্ধন, মসজিদ- মন্দির সংস্কার, কবরস্থান সংস্কার, বাল্য বিবাহ ১০০% নিরোধ করার পরিকল্পনা। সখিপুর ইউনিয়নের ১০০% স্যানিটেশন কভারেজ ধরে রাখা। আইসিটি এর আওতায় আনার জন্য সকলকে উদ্বুদ্ধ করণ। জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়া নিরশনের লক্ষে বৃক্ষরোপনসহ পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া ও জনগণকে উদ্বুদ্ধ করা। নিরক্ষরতা দূরীকরণের লক্ষে এলাকায় বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুর ভর্তি নিশ্চিত করতে সহযোগীতা করা। নারীর ক্ষমতায়নে সর্বপ্রকার সচেতনতা প্রচার ও প্রসার করা। বিভিন্ন প্রকার ভাতা ও সরকারী অনুদান প্রকৃত অসহয়ায় পরিবারের মাঝে প্রদান।

সর্বোপরি ৩নং সখিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা ও সেবাকে জনগনের দ্বারপ্রাস্তে পৌছে দেয়াই আমার একমাত্র লক্ষ এবং উদ্দেশ্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল