সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আ.লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে রুহুল হক এমপি’র মতবিনিময়

দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার গাজীরহাট বাজার, ঈদগাহ বাজার ও দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জণসাধারণের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুনাথ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রউপ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যা থেকে রাত অবদি পুনরায় উপজেলার দেবহাটা বাজার, টাউনশ্রীপুর বাজার, ঘলঘলিয়া বাজার ও ভাঁতশালা বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন আ.ফ.ম রুহুল হক এমপি।

মতবিনিময়কালে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি এবং চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দের কাছে খোজখবর নেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন