রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন

দেবহাটায় নৌকা প্রতীকের বিরোধীতাকারিকে মনোনয়ন না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করেছিল আসন্ন চেয়ারম্যান পদের উপ নির্বাচনে তাদেরকে নৌকার মাঝি না করার জন্য আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এক সাবেক কৃষকলীগ নেতা।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা আ.লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের পক্ষে পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ও ইউপি মেম্বর গাজী শহিদুল্লাহ এই আবেদন জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচানে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু গত ৭ আগষ্ট তিনি মারা যাওয়ায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন আসন্ন। কিন্তু সেই সময় যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর আনারস প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছিলেন তারা অনেকেই এখন নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। এসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলা আ.লীগের সভাপতি ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এবং এদের সাথেসঙ্গী হিসাবে উৎপ্রতভাবে জড়িত ছিলেন তদান্তিন সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

গাজী শহিদুল্লাহ অভিযোগ করে বলেন, উল্লেখিত ব্যক্তিরা উক্ত নির্বাচনের সময় নৌকার পোলিং এজেন্ট, কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ না করার জন্য হুমকি ধামকি দিয়েছিলেন, এমনকি নৌকা প্রতীকের নির্বাচনী অফিসও বন্ধ করে দিয়েছিলেন তারা। মরহুম আব্দুল গণি সেই সময় এসবের প্রমাণ জননেত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন আকারে দাখিল করেছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কঠোরভাবে নৌকা প্রতীকের বিরোধীতাকারী সেইসব নেতারা এখন উপ নির্বাচনে নৌকার মাঝি হওয়ার জন্য দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড় ঝাপ শুরু করেছেন।
তিনি বলেন, ইতিপূর্বে যারা আ.লীগের দলীয় প্রার্থীর পক্ষে ছিল, দলের জন্য যারা নিবেতি প্রাণ, ত্যাগী ও দুঃসময়ের কান্ডারী, যাদের অতীত কার্যকলাপ সমালোচিত নয় তাদেরকে আসন্ন উপ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেয়া হোক। যদি তা না করে উল্লেখিত বির্তকিত ব্যক্তিদের কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয় তাহলে দেবহাটা উপজেলা আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হবে।

তিনি পরীক্ষিত একজন ব্যক্তি যার কর্মকান্ড কখনো নৌকা বিরোধী ছিল না, এমন একজনকে আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধান বাংলাদেশ আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন