সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বালু বোঝাই ট্রাকে পিষ্ট হয়ে পা হারালেন ব্যবসায়ী

সাতক্ষীরার দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাফফর হোসেন খোকন (৪২) নামের এক মুদি ব্যবসায়ীর ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং বাম পা টিও ভেঙে গেছে। দূর্ঘটনার শিকার মোজাফফর হোসেন খোকন দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলগাহার গাজীর ছেলে ও স্থানীয় মুদি দোকানদার। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বনবিবি বটতলার কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সময় মোজাফফর হোসেন খোকনের বাজাজ সিটি হান্ড্রেড মোটর সাইকলেটি ট্রাকের চাকার নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও কৌশলে পালিয়ে যায় ট্রাকটির চালক।

মুলত সখিপুর টু দেবহাটা সড়কটির ওপর সাতক্ষীরা পৌর মেয়র ঠিকাদার তাসকিন আহমেদ চিশতির রাখা ঠিকাদারী কাজের বালু ও পাথরের কারনে রাস্তাটি সংকীর্ন হওয়ায় এবং সেকেন্দ্রার সখিনা ব্রিকসের মালিক মোশারফ হোসেন মোশার মালিকাধীন দ্রুতগামী বালু বোঝাই ট্রাক চালকের অসাবধানতার কারনেই মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে সুশীলগাতীর বাড়ি থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করার উদ্দেশ্যে নিজের মোটর সাইকেলে বেরিয়ে ঈদগাহ হাটে যাচ্ছিলেন মুদি ব্যবসায়ী মোজাফফর হোসেন খোকন। পথিমধ্যে বনবিবি বটগাছের কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে পৌছালে রাস্তার ওপর ফেলে রাখা সাতক্ষীরা পৌর মেয়র ঠিকাদার তাসকিন আহমেদ চিশতির ঠিকাদারী কাজের বালু ও পাথরের কারনে অতি সংকীর্ন রাস্তায় পিছন থেকে আসা সেকেন্দ্রার সখিনা ব্রিকসের মালিক মোশারফ হোসেন মোশার মালিকানাধীন দ্রুতগামী বালু বোঝাই ট্রাকটি মোজাফফর হোসেন খোকনের মোটর সাইকেলটিকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন খোকনের ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং বাম পা টিও ভেঙে যায়। পরে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় মোজাফফর হোসেন খোকনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মেত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান