শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সন্ত্রাসী বাহিনীর হামলায় সাবেক সেনা সদস্য সহ একই পরিবারে পাঁচজন আহত

দেবহাটায় সাবেক সেনা সদস্যসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করছে। আহত সাবেক সেনা সদস্য হায়দার আলীর ভাই ও হামলার স্বীকার গোলাম মোস্তফা টুটুল জানান, শুক্রবার বিকালে আমি, আমার ভাই হায়দার আলী, ভাবী শিরিনা হায়দার, আমার স্ত্রী সোনিয়া খাতুন ও আমাদের চার বছরের ছেলে সাফিন ঘের এলাকায় গেলে স্থানীয় সন্ত্রাসী ও ঘেরের জবরদখলকারী আলিপুরের আকবার আলীর ছেলে মোস্তাফিজুর রহমান বকুলের নেতৃত্বে আলিপুর ও পুষ্পকাটি এলাকার তার বাহিনীর আরও কয়েকজন রাম দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার ভাই হায়দার আলীকে তাড়িয়ে ধরে উপর্যুপরি কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। পিটিয়ে পা ভেঙ্গে দেয়া হয় আমার স্ত্রী সোনিয়া খাতুনের। এছাড় আমার চার বছরের শিশু সাফিন মুস্তাকিমের হাত ভেঙ্গে দেওয়া হয়, ভাবী শিরিনা হায়দার পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য হায়দার আলী ও শিরিনা হায়দারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা ওই ঘের দীর্ঘদিন জবরদখল করে রেখেছিল। পরে মামলা করলে রায় আমাদের পক্ষে আসে। তারপর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলে তার রায়ও আমাদের পক্ষে আসে। কিন্তু তারা কোনভাবেই জমি ছাড়তে চায় না। জোরপূর্বক তারা ওই জমি জবরদখল করে রেখেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব সাহা জানান, এ ঘটনায় আহত সাবেক সেনা সদস্যের ভাই গোলাম মোস্তফা টুটুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৩। আসামীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী