সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে সোনার দাম কমছে বৃহস্পতিবার থেকে

দেশে সোনার দাম কমছে বৃহস্পতিবার থেকে
টানা কয়েক দফা দাম বৃদ্ধির পর এবার দেশের বাজারে ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমানো হল সোনার দাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি’ (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা, ২১ ক্যারেটের দাম পড়বে ৭০ হাজার ৫৬৭ টাকা, এক ভরি ১৮ ক্যারেট সোনার দাম ৬১ হাজার ৮১৯ টাকা, প্রতি ভরি সনাতন সোনার নতুন দাম ৫১ হাজার ৪৯৭ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ৬ আগস্ট ভরিতে সাড়ে ৪ হাজার টাকা বাড়িয়ে সোনার বাজার মূল্য নির্ধারণ করে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

করোনা মহামারিতে দাম বৃদ্ধির রেকর্ডের পর রেকর্ড গড়ে। চলতি মাসের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে কিছুটা নমনীয়ভাব দেখা যায় মূল্যবান এই ধাতুটির। এরমধ্যে গতকাল (১১ আগস্ট) একদিনেই প্রতি আউন্স সোনার দাম কমেছে ১১৭ ডলার (প্রায় ১০ হাজার)। এদিন বাজারে প্রতি আউন্স সোনার হাত বদল শুরু হয় ২০২৭ ডলারে আর দিন শেষ হয় ১৯১০ ডলারে নামে। গোল্ড প্রাইসের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য পাওয়া যায়।
৭ আগস্ট নিউইয়র্ক সময় সকাল ৯টার আগ দিয়ে বাজারে পড়তে শুরু করে সোনার দাম। ওই সময় প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২ হাজার ৬১ ডলারে। ওই দিন কমতে কমতে ২ হাজার ১৮ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। এরপরে অবশ্য ঊর্ধমুখী প্রবণতা দেখিয়ে সেদিন বাজার শেষ হয় ২ হাজার ৩৫ ডলার। ৮ আগস্ট আন্তর্জাতিক বাজারে মোটামুটি এই দামের আশেপাশেই সোনা বিক্রি হয়। দিনও শেষ হয় ২ হাজার ৩৫ ডলারেই। ৯ আগস্ট এই দামে বাজারে এলেও সময়ের সঙ্গে সঙ্গে পড়তে থাকে মূল্যবান এই ধাতুর দাম। নেমে আসে ২ হাজার ২৫ ডলারে।

এরপর ওঠানামার মধ্য দিয়ে ২ হাজার ৩০ ডলারের সেদিনের লেনদেন শেষ হয় সোনার। ১০ আগস্ট বেশ খানিকটা চড়ে যায় বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সমাদৃত সোনার দাম। সেদিন বেশিক্ষণ ২ হাজার ৪৬ ডলারে বিনিয়োগকারীদের হাত বদল হয় প্রতি আউন্স সোনা। এরপর পড়তে পড়তে দাম নেমে আসে ২ হাজার ২৯ ডলারে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত