বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোকান ঘর উদ্ধারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জবর দখলকারীর কাছ থেকে দোকান ঘর উদ্ধারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, প্রাণ সায়ের এলাকার মজনুর রহমানের মেয়ে মিসেস রাশিদা বকর।

অসুস্থ পিতার পক্ষে তিনি বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ
সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে রাশিদা বকর বলেন, শহরের সুলতানপুর ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আমাদের একটি দোকান ঘর ২০১৪ সালের ১ এপ্রিল পাঁচ বছরের চুক্তিতে ভাড়া নেন,
সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আফসার আলী। প্রতি মাসে ৬ হাজার ৬০০ টাকার চুক্তিসহ ১২ টি শর্ত উল্লেখ করে একটি লিখিত ডিড করা হয়। নিয়মানুযায়ী চুক্তি শেষ হওয়ার ৯০ দিন আগে দোকান ঘর ছেড়ে দেওয়ার জন্য ৬ নভেম্বর ২০১৮ তারিখে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এই নোটিশ পাওয়ার পর ভাড়াটিয়া আফসার আলী স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের
স্বরণাপন্ন হন। কাউন্সিলর উভয় পক্ষকে নিয়ে শালিসি মিমাংসা করে এই সিদ্ধান্ত দেন যে, ৩১ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে মালিক বরাবর বুঝিয়ে দিয়ে দোকান ঘরটি ছেড়ে দেবেন। উভয় পক্ষ শালিস মেনে নেওয়ার পর দোকান ঘরটি জবর দখলে রাখার জন্য কৌশলে গোপনে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন ভাড়াটিয়া আফসার আলী। মামলা নম্বর ২/১৯। মামলাটি ৩ নভেম্বর ২০২০ তারিখ বিজ্ঞ আদালত না মঞ্জুর করে খারিজ করে দেন।

এরপরও ভাড়াটিয়া আফসার আলী দোকান ঘরটি না ছেড়ে দিয়ে জবর দখলে রাখেন। এক পর্যায়ে গত ২৩ অক্টোবর ২০২১ তারিখ বিকেলে আমার পিতা মজনুর রহমান দোকানে যেয়ে আফসার আলীকে বকেয়া ঘরভাড়া পরিশোধ করে ঘরটি ছেড়ে দেওয়ার জন্য বলেন। এসময় ভাড়াটিয়া আফসার আলীসহ অজ্ঞাত কয়েকজন আমার পিতাকে কিল ঘুষি মেরে জখম করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একই সময়ে তারা আমার পিতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী
করেন।

সংবাদ সম্মেলনে রাশিদা বকর অরো বলেন, দোকান ঘর জবর দখলে রেখে ভাড়াটিয়া আফসার আলী গত ৩১ অক্টোবর একটি সংবাদ সম্মেলন করেন, সেখানে তিনি প্রকৃত বিষয়টি আড়াল করে মিথ্যাচার করেছেন।

তিনি বলেন, সংস্কারের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে দোকান ঘরটির সামনে ইতোমধ্যে বালু ও ইট রাখা হয়েছে।

এরপরও আফসার আলী ঘরটি ছেড়ে না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে জবর দখলে থাকতে চাইছেন। জবর দখলকারীর নিকট থেকে দোকান ঘরটি উদ্ধারের জন্য পুলিশ সুপারসহ সকলের সহায়তা কামনা করেছেন রাশিদা বকর।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান