বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মাঝে সমঝোতা চুক্তি

উচ্চশিক্ষার প্রসার ও কর্মমূখী শিক্ষার কল্পে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর ২০২০, (রোববার) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনইউবি এর পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টাস্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম (ডি), রেজিস্ট্রার কমোডোর এম. মুনিরুল ইসলাম (অব., আইটি ডিরেক্টর জনাব সাদ-আল-জাবির আব্দুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. জাবেদ মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জনাব শামস মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন কে এ মোবিন, এফসিএ এন্ড এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বাশারুদ্দিন, জেনারেল সেক্রেটারি আফসারুল আরেফীন, সেক্রেটারি মো. জয়নাল আবিদিন ও ডিবিআই এর প্রিন্সিপাল খোদেজা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে বিভিন্ন সর্ট কোর্স, ইন্টারশীপ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার ব্যাপারে একত্রে কাজ করার এক নতুন অধ্যায়ের সৃষ্টি হলো।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ