শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীর পেটের ভেতর ইয়াবার প্যাকেট

পটুয়াখালীতে পেটের ভেতরে ইয়াবার চালান পাচারকালে লিপি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোলপ্লাজা থেকে ওই নারীকে আটক করা হয়।

পরে শহরের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্স-রে করা হলে পেটের ভেতরে একাধিক প্যাকেট ইয়াবাসদৃশ বস্তু বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। অভিযান পরিচালনাকালে ওই নারীর কাছ থেকে গণমাধ্যমের একটি পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার ঘটনার সময় বরিশাল থেকে ভাড়াটে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা শরীরে ধারণ করে এক নারী পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছে-এমন তথ্য পুলিশকে নিশ্চিত করে একটি সূত্র। এরপর এডিশনাল এসপির নেতৃত্বে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোলপ্লাজায় অবস্থান নেয়।

পরে এক নারী টোলপ্লাজা অতিক্রম করলে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত লিপি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পুলিশ লিপিকে শহরের একটি ক্লিনিকে নিয়ে পেট এক্স-রে করায়। ওই এক্স-রে রিপোর্টে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। ওই এক্স-রে রিপোর্টে দেখা যায় অন্তত দশটি প্লাস্টিক প্যাকেট রয়েছে ওই নারীর পেটের ভেতর।

অভিযানকালে ওই নারীর কাছ থেকে দৈনিক হক ইনসাফ নামীয় একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। তবে অসঙ্গত কারণে গণমাধ্যমের ওই পরিচয়পত্রে সঠিক নামের বদলে শ্রাবণী আক্তার নাম ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করে ওই নারী।

আটককৃত লিপি জানায়, বরিশাল থেকে ইয়াবা ক্রয় করে পটুয়াখালী-বরগুনায় সরবরাহ করেন তিনি। তিনি বরগুনা জেলার গোলবুনিয়া ৬নং বুনিয়ার চরের বাসিন্দা লিটন হাওলাদারের মেয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত