বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হলেন ক্যাথি হোচুল

যৌন কেলেঙ্কারির অভিযোগ ও তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। মঙ্গলবার তার পদত্যাগের পর এবার দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল। নিউইর্য়ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। তিনি এমন সময় দায়িত্ব নিচ্ছেন যখন নিউইয়র্কবাসী করোনা মহামারির সঙ্গে কঠিন লড়াই করছে।

মঙ্গলবার এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, গর্ভনর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তিনি আরও বলেন, ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত আছি। ৬২ বছর বয়সী ক্যাথি হোচুল আগামী ২৪ আগস্ট গভর্নরের দায়িত্ব নেবেন।

সম্প্রতি গভর্নর কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ঘটনার সত্যতা উঠে আসে বলে জানায় স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী টিম পাঁচ মাস ধরে প্রায় ২০০ জনের জবানবন্দি নেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, ক্ষুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন কুমো এবং পদত্যাগ করতেও চাননি তিনি।

তদন্ত রিপোর্ট সামনে আসার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন কুমোর পদত্যাগ করা উচিত। নিউইয়র্কবাসী আর চাচ্ছিলেন না ঝানু এই রাজনীতিককে। ফলে কঠোর সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগ করেন কুমো।
সূত্র: সিএনএন নিউজ

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ