রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের ভাগ্যের করুণ পরিণতি, নিজেই জানলেন না খ্যাতিমান এ জ্যোতিষী!

প্রতিদিন বহু মানুষের ভাগ্য বলে দিতেন জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। এমন কি শেষ রাত, শনিবার (৩১ অক্টোবর) দুটি টেলিভিশন চ্যানেলে বসে লাইভ অনুষ্ঠানে বহু দর্শকদের ভাগ্য বলে দিয়েছেন তিনি।

তবে, নিজের ভাগ্যের এমন পরিণতি সম্ভবত জানতেই পারেননি।

রোববার (১ নভেম্বর) সকালে নিজের ঘরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাতে হয় তাকে।

প্রখ্যাত এই জ্যোতিষী কলকাতা ছাড়াও ঢাকা, লন্ডন, থিম্পু, দুবাইসহ ৩৪টি দেশে স্থানীয় অফিসে গিয়ে নিয়মিত ভাগ্যবিচার করতেন।

৫৫ বছর বয়স্ক জ্যোতিষী কলকাতার অদূরে কেষ্টপুরের নিজের বাড়িতে থাকতেন। সেখানে তিনি ছাড়া আর কেউ থাকতেন না। রোববার সকালে নিজের বাড়িতেই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশীরা তার চারতলার বাড়ির দোতলা থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পান। তখনই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের ২টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে পারলেও ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ওই জ্যোতিষীকে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এই জ্যোতিষীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কলকাতার জ্যোতিষীমহলে। জ্যোতিষ শাস্ত্র ও বাক-পাণ্ডিত্যের জন্য বহু দেশ থেকে তিনি স্বীকৃতি অর্জন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের