বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনে কেউ পরিবেশ ঘোলাটে করলে শক্ত হাতে দমন করা হবে : সাতক্ষীরার এসপি

জিএম আল ফারুক, আশাশুনি : সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী আশাশুনি থানা পরিদর্শন করেছেন।

বুধবার বিকালে তিনি আশাশুনি থানায় গমন করেন।

এসপি মতিউর রহমান থানা চত্বরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ শেষে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে সালামি প্রদান করা হয়।
এরপর তিনি পুলিশ প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, পরিবেশ পরিস্থিতি অনুকূলে আছে। কেউ পরিবেশ ঘোলাটে করতে না পারে সেদিকে সকলকে সজাগ থেকে স্ব স্ব দায়িত্বে সকল অপরাধ কর্মকান্ড শক্ত হাতে দমন করতে হবে। মনে রাখতে হবে অপরাধীরা সব সময় চেষ্টা করবে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাওয়ার। সেজন্য দায়িত্ব কর্তব্যের অবহেলা করা যাবে না। আন্তরিকভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে।

পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, সেকেন্ড অফিসার এসআই শাহিনুর রহমান শাহিন, পুলিশ সুপারের সফরসঙ্গী এসআই শ্যামল কুমার, ডিবি পুলিশসহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ