মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচিত হলে মানিকখালি ব্রিজের টোল ও সমস্ত খাল দখলমুক্ত করবো : কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিযয়েট স্কুল মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে মানিকখালী ব্রিজের টোল মুক্ত করে জনভোগান্তি দূর করব। আশাশুনি উপজেলার কোন খালে নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুন:খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করব, বড়দলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবো। তাই আগামী জাতীয় নির্বাচনে ধানেরশীষ প্রতিককে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। নির্বাচনী জনসভা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়