বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ন্যাটোর হুমকি বন্ধ হলেই ইউক্রেন অভিযানের সমাপ্তি: রাশিয়া

ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে মস্কোর প্রতি ন্যাটোর হুমকি বন্ধ হলেই সামরিক অভিযানের ইতি টানা হবে বলে জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সি পোলিশচুক এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হলে রাশিয়ার কাজগুলো সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে দোনবাসের জনগণের শান্তিপূর্ণ সুরক্ষা, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদ মুক্তকরণ। সেই সঙ্গে ইউক্রেনের ভূখণ্ড থেকে ন্যাটো থেকে রাশিয়ার প্রতি যে হুমকি আসছে তা বন্ধ হওয়া।

তবে ইউক্রেনের ভূখণ্ড থেকে ন্যাটো কীভাবে রাশিয়াকে হুমকি দিচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এ কর্মকর্তা।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। এই যুদ্ধে প্রায় ৪৫ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা