রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে এবার ৫৪৪টি দুর্গা পুজো অনুষ্ঠিত হবে

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন পুজো কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাউন কা’লীবাড়ী মন্দির প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পুজো উদযাপন পরিষদ, নড়াইল শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরা এতে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জিপি এ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখা সাধারণ সম্পাদক কোমল আখি বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, নড়াইলের সভাপতি মলয় কান্তি নন্দী, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পূঁজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নিখিল সরকার জেলা পূজাঁ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূঁজা কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর জেলায় ৫৪৪টি দুর্গা পুজো অনুষ্ঠিত হবে। দুর্গা উৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রতিটি মন্ডবে পুলিশ, আনসার মোতায়েন করা হবে, পাশাপাশি র‌্যাব ও পুলিশের ষ্ট্রাইকিং ফোর্স কাজ করবে এবং প্রতিটি উপজেলায় ১টি করে মোবাইল টিম থাকবে। ক’রোনার ভা’ইরাস সং’ক্র’মণের কারণে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়ি’য়ে চলতে হবে এবং প্রতিটি পুজাঁ কমিটিকে স্বা’স্থ্য সুরক্ষার ব্যাবস্থা করতে হবে।

এসময় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার প্রদানের আ’শ্বাস প্রদানসহ এবং প্রশাসনকে সকল প্রকার সহযোগিতার জন্য জেলা পুজো উদযাপন পরিষদ ও পুজো কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ