মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জ্বর, শ্বাসকষ্টে স্কুল শিক্ষিকার মৃত্যু!!

নড়াইলে করোনা উপসর্গে মাহমুদা কবিতা নামে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নড়াইল পৌর সানফ্লাওয়ার স্কুলের শিক্ষক ছিলেন। তার বাড়ি নড়াইল শহরের আলাদাতপুর এলাকায়।

রোববার (১৯ জুলাই) খুলনা সার্জিক্যাল হাসপাতালে মৃতুবরণ করেন। এদিন সন্ধ্যায় তাকে নড়াইল পৌর গোরস্থানে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যদের সহযোগিতায় দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে শনিবার মৃতের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পারিবারিকভাবে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গে ভুগছিলেন। শনিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সিভিল সার্জ*ন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নিবেন বলে জানান। নড়াইলে এ নিয়ে এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২২জন পুলিশ সদস্য এবং ১৩জন চিকিৎসকসহ সর্বমোট ৫২৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ২১২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৯জন মা,*রা গেছেন।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক