বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি বে-সরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে এর আয়োজন করে।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সকালল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যাথলে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

পরে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের তাৎপর্যের ওপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ দিবসের আন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন, ৭ মার্চের ভাষণ প্রদর্শন, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান।

এছাড়া বিসটি উপলক্ষে সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি