শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন, বাড়ি বাড়ি চারা বিতরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজসহ তার বন্ধুদের উদ্যোগে নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, মহিলা যুবলীগ জেলা শাখার আহবায়ক নাসিমা রহমান পলি, বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ও এতিমখানার পরিচালক ইউসুফ আলী, সীমাখালী এতিমখানার শিক্ষক ক্বারি শের আলী, বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোক্তা স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, সদস্য কে এম রাহাত নেওয়াজ, সোহাগ ফরাজি, শামীম হোসেন, নেওয়াজ মোরশেদ, শেখ সাদি, ইমাম আহসান, শাহরিয়ার রাজ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির পাঁচটি চারা রোপন করা হয়। এর আগে দু’টি এতিমখানার শিশুদের মাঝে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, কলাসহ শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এদিকে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজের উদ্যোগে তার ১০ বন্ধু মিলে দক্ষিণ নড়াইল ও সদরের চন্ডিবরপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের ২০০ চারা রোপন করেন।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিষয়ের শিক্ষার্থী মির্জা গালিব সতেজ বলেন, ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এই ¯েøাগানে অনুপ্রাণিত হয়ে মুজিববর্ষ উপলক্ষে আমাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ করছি। এছাড়া এতিমদের মাঝে মওসুমি ফল বিতরণ এবং ৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এর আগে করোনাভাইরাসের শুরু থেকে ৫০০ শতাধিক অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যের সবজি বাজার চালু, গরিব কৃষকের ধানকর্তন, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইফতার ও ঈদে নতুন পোশাক বিতরণ করেছি। এছাড়া মাস্ক বিতরণসহ বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক কাজকে স্বাগত জানাই। এই সংগঠনের তারুণ্য শক্তি ইতিবাচক কাজে আরো বেশি ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান