বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে রাস্তা বন্ধ করায় ১৫টি পরিবার দেড় মাস অবরুদ্ধ!

নড়াইলে কালিয়ায় শত বছরের রাস্তা বন্ধ করে অন্তত ১৫টি পরিবারকে প্রায় দেড় মাস যাবত কার্যত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বাড়ি যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর দিন যাপনরত অসহায় পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন।

অভিযুক্ত প্রভাবশালিদের দাবি রাস্তা তাদের জায়গায়।

চলাচলের রাস্তা বন্ধ করা অমানবিক বলে সচেতন এলাকাবাসী, জনপ্রতিনিধি সবাই অভিমত দিলেও ভূক্তভোগী পরিবারগুলোর দুর্দশা লাঘবে নেই দৃশ্যমান কোন অগ্রগতি।

পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামের শতবর্ষী রাস্তাটি এখানে বসবাসকারি পরিবারগুলোর বাড়ি থেকে বের হয়ে নড়াইল-কালিয়া প্রধান সড়কে যাওয়ার একমাত্র সংযোগ সড়ক। এছাড়া পার্শ্ববর্তী উড়শী গ্রামের শিক্ষার্থীরাও এ পথ দিয়ে স্থানীয় শাহবাগ মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করে। এক সময় রাস্তাটি সংকীর্ণ থাকলেও সময়ের প্রয়োজনে প্রশস্থ করে ইট বিছিয়ে উন্নয়ন করা হয়েছে। এখানকার বাসিন্দা আজু শেখদের সঙ্গে তাদের চাচাতো ভাই শরিফুল শেখদের সম্প্রতি বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের একপর্যায়ে প্রায় দেড় মাস আগে শরিফুলরা রাস্তার এ জায়গা নিজেদের দাবি করে এর প্রবেশ মুখে বালু ফেলে বন্ধ করে দেয়া ছাড়াও প্রাচীর তুলে লম্বভাবে ঘিরে নিজেদের দখলে নিতে পিলার নির্মাণ করছে। এর ফলে এখকনকার ভ্যান চালকেরা ভ্যান নিয়ে বের হতে না পারায়, রোজগার বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে কষ্টে পড়েছে। স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টির ফলে চরম সংকটে অন্যরাও।

এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত কাদের রাস্তা চলাচলের জন্য খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী