রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের কালিকায় দুই দশক আগে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভগ্নিপতি আউয়াল ফকিরকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আউয়াল ফকিরের করা জেল আপিল আংশিক মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে আউয়াল ফকিরের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ গণমাধ্যমকে বলেন, ১৯৯৯ সালের ডিসেম্বরের এই ঘটনায় বিচারিক আদালত আউয়াল ফকিরকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসার পর সেটি বহাল থাকে। এরপর তিনি জেল আপিল করেন আপিল বিভাগে। জেল আপিল গত সপ্তাহে শুনানি হয়েছে। আপিল বিভাগ তার সাজা কমিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬(১) ধারায় আউয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী