বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

নড়াইলের ১২নং কাশিপুর ইউনিয়নে ১০ম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্ত কবির শেখ (৩০) কে আদালতে সোর্পদ করা হয়েছে।

ওই অভিযুক্ত ব্যক্তি উপজেলার বাহিরপাড়া গ্রামের কওছার শেখ (মান্দার) এর ছেলে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বখাটে কবির শেখ ও অজ্ঞাত আরো ৩ জন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে ইজিবাইক যোগে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোক-জন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে কবির শেখ এবং অজ্ঞাত আরো ৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরর পর ঘটনার মূল হোতা আসামী কবির শেখ কে রাতে উপজেলার এড়েন্দা বাজার থেকে (এস আই) কামরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামি কবির শেখ কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু