বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীর কলাপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন ও গুরুতর আহত হয়েছেন তিনজন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের গুটাবাছা এলাকায় ঢাকা থেকে আসা যমুনা লাইন নামক বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে নিহত হন নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে বায়জীদ (১৪) ও একই এলাকার তানজের তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে অটোরিকশাটি ৫ মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো। এ সময় ঘুটাবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) বাসটি তাদের চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। প্রচণ্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মানুষ ধারণা করছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী