শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুর উদ্বোধন: সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পদ্মা উৎসব।

সাতক্ষীরায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে আনন্দ র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে বড় পদ্মার মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের মূল পর্ব জনসাধারণকে দেখানো হয়।

কালিগঞ্জে পদ্মা উৎসব

এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পদ্মা উপকূল উৎসবের কেক কাটা হয়।
এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে র‌্যালি ও আলোচনা সভা শেষে লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

অপরদিকে, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জেলায় চায়ের দোকান থেকে শুরু করে সব শ্রেনীর মানুষের মধ্যে এক ধরণের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস