বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসল, বাকি আর দুটি

৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি বসে পড়েছে পিলারে আর মাত্র ২টি স্প্যান বসলেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে। গত ২১ নভেম্বর ৩৮তম স্প্যান বসানোর মাত্র ৫ দিনের মাথায় শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝপদ্মায় ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম (’২-ডি’) স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এর মাধ্যমে পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার বা ৫.৮৫ কিলোমিটার অবকাঠামো দৃৃশ্যমান হলো। এখন মাত্র ২টি স্প্যানে ৩০০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হতে বাকি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গেলো অক্টোবরে সর্বোচ্চ ৪টি স্প্যান বসানো হয়। এরপর এ মাসে নভেম্বরেও তারই ধারাবাহিকতায় ৪টি স্প্যান বসানো সম্ভব হলো। চলতি মাসের ৬, ১২, ২১ ও ২৭ তারিখে এ ৪টি স্প্যান বসানো হয়েছে। বাকি ২টি স্প্যানের ৪০ তমটি (স্প্যান ২-ই) আগামী ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এবং সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ৪১ তম স্প্যান (স্প্যান ২-এফ) বসানোর পরিকল্পনা রয়েছে।

সবকিছু অনুকূলে থাকলে ১০ অথবা সম্ভাব্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতুর শতভাগ অবকাঠামো ৬ হাজার ১৫০ মিটার বা ৬.১৫ কিলোমিটার সেতু।

জানা গেছে, বর্তমানে মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি প্রায় ৯২ শতাংশ। আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৩ শতাংশ। মূল সেতুর কাজ শেষ করার জন্য সংশোধিত তারিখ নির্ধারিত আছে ২০২১ সালের ৩০ জুন।

অন্যদিকে সেতুতে বসানো স্প্যানগুলোতে স্ল্যাব বসানোর কাজও দ্রুত এগিয়ে চলেছে। সেতুর ওপরের তলায় রোডওয়ে স্ল্যাব বসবে ২৯১৭টি। এরই মধ্যে এখন পর্যন্ত পদ্মা সেতুতে প্রায় ২১১৩টি রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাব বসবে ২৯৫৯টি। এরই মধ্যে এখন পর্যন্ত ১৮০০ রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর