বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তান জাতীয় পরিষদ থেকে ইমরানের দলের সকলের পদত্যাগ

সদ্য সাবেক প্রধামন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সকল সদস্য গণহারে পদত্যাগ করে জাতীয় পরিষদ থেকে বের হয়ে গেছেন।

সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার কথা ছিল। আর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সকল সদস্য উপস্থিত হন।

কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জানান, তারা গণহারে পদত্যাগ করবেন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না।

তার এ ঘোষণার পর ডেপুটি স্পিকার কাসের সুরিও অধিবেশন ছেড়ে বের হয়ে যান। এখন তার জায়গায় স্পিকারের দায়িত্ব পালন করছেন মুসলিম লিগ-এন এর আয়াজ সাদিক।

তিনিই শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি পরিচালনা করেছিলেন।

এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশিকে নতুন প্রধানমন্ত্রীর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছিল ইমরান খানের দল।

কিন্তু তিনিও নির্বাচনের আগে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করায় এখন শেহবাজ শরীফ একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সূত্র: ডন

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়