বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে নতুন মন্ত্রিসভায় ৫ নারী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন। নানা টালবাহানার পরে শপথ নিয়েছেন সদ্যগঠিত মন্ত্রিসভার সদস্যরা। আর সেখানে চমক রেখেছেন পিএমএল-এন প্রধান শাহবাজ। তার মন্ত্রিসভায় স্থান পেয়েছে পাঁচ নারী সদস্য। খবর ডনের।

দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় নারীরা তেমন গুরুত্ব পাননি। কিন্তু শাহবাজ নিজের মন্ত্রিসভায় পাঁচ নারীকে গুরুত্বপূর্ণ পদে রেখেছেন। তাদের মধ্যে রয়েছেন শেরি রহমান, হিনা রব্বানি খার, সাজিয়া মারি, মরিয়ম আওরঙ্গজেব ও আয়েশা গউস পাশা।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল জারদারি ভুট্টো শরিফের এই মন্ত্রিসভায় আপাতত কোনো পদ পাননি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে জল্পনা চলছিল পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বিলাওয়াল। তবে শরিফ আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদটি নিজের কাছেই রেখেছেন। আর সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন পিপিপির নেত্রী হিনা রব্বানি খারকে।

কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, ভবিষ্যতে হিনার দলের চেয়ারম্যান অর্থাৎ বিলাওয়ালকেই পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসাতে পারেন শরিফ। তবে তার আগে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিজে মাপতে চাইছেন শাহবাজ। তাই আপাতত প্রতিমন্ত্রী হিসেবে রেখেছেন এই মন্ত্রণালয়ের অভিজ্ঞতা রয়েছে এমন এক নারীকেই।

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শেরি রহমানকে পরিবেশ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শরিফ। ইমরান খানের আমলে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার দলের জাররতাজ গুল। কিন্তু তিনি ততটা গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় পরিচালনা করতে পারেননি বলে অভিযোগ ওঠে। এক এক সময়ে পরিবেশ সংক্রান্ত নানা বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে থেকেছেন গুল।

পিএমএল-এন নেত্রী মরিয়ম আওরঙ্গজেবকে তথ্যমন্ত্রীর পদ দিয়েছেন শাহবাজ। বরাবরের স্পষ্টবাদী মরিয়মও নিজের কাজ ভালোভাবেই সামলাতে পারবেন বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভায় আরও দুই নারী মুখ হলেন পিপিপি-র নেত্রী সাজিয়া মারি ও পিএমএল-এনের আয়েশা গউস পাশা। তারা দু’জনেই প্রথমবারের জন্য পাকিস্তানের মন্ত্রী হলেন। সাজিয়াকে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) মন্ত্রণালয় ও আয়শাকে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা