শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)।

আল-কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার (৯ মে) তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন একাধিক মামলায় জামিনের জন্য হাইকোর্টে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান। সেখান থেকে তাকে ধাক্কাতে ধাক্কাতে একটি কালো গাড়িতে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জিও নিউজের খবর অনুসারে, পিটিআই চেয়ারম্যান হাইকোর্টে বায়োমেট্রিক করতে যাচ্ছিলেন, তখন তাকে হেফাজতে নেওয়া হয়। তাকে গ্রেফতারের পরোয়ানা ছিল এনএবি কর্মকর্তাদের কাছে।

ইমরান খানের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছেন এনএবি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ বাট।

فسطائیت کے خلاف اور اپنے لیڈر عمران خان کے لیے باہر نکلیں !!#نکلو_خان_کی_زندگی_بچاؤ pic.twitter.com/A2pZk8vLfe

— PTI (@PTIofficial) May 9, 2023

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে জাতীয় জবাবদিহি অধ্যাদেশ ১৯৯৯-এর ৯এ ধারার অধীনে হেফাজতে নেওয়া হয়।

আল-কাদির ট্রাস্ট মামলার অভিযোগে বলা হয়েছে, একটি রিয়েল এস্টেট কোম্পানির পাঁচ হাজার কোটি রুপি বৈধ করার জন্য কয়েকশ কোটি রুপি নিয়েছেন পিটিআই প্রধান ও তার স্ত্রী।

হাইকোর্টের আদেশ
ইমরান খানকে গ্রেফতারের পর বিষয়টি আমলে নেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক। তিনি ‘১৫ মিনিটের মধ্যে’ ইসলামাবাদের আইজি এবং স্বরাষ্ট্র সচিবকে আদালতে উপস্থিত হতে বলেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকেও ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি এবং অবিলম্বে ইমরানকে গ্রেফতারের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার নির্দেশ দেন।

প্রধান বিচারপতি বলেন, যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বলুন, (ইমরানকে) কোন মামলায় গ্রেফতার করা হয়েছে?

ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল তখন আদালতের কাছে ১৫ মিনিটের পরিবর্তে নির্ধারিত সময় আধা ঘণ্টা করার অনুরোধ জানান। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় এবং তাকে ১৫ মিনিটের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ