শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় মহাসড়কে ট্রাকের সার্ভিসিং, আঘাত দ্রুতগতির মটরসাইকেলের, নিহত ২

তালার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাস্তার পাশে সার্ভিসিংয়ে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত দুই জন খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কর্মরত ছিলেন।

রবিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে মহাসড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কেএম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৫) ও একই উপজেলার মৃত বিল্লাল হোসেনের ছেলে অত্র হাসপাতালের অফিস সহকারি কাম ইন্সটুমেন্ট কেয়ারটেকার শাকিব হোসেন (৩৭)।
নিহত লিটু মোল্যা খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদনগর এলাকার বাসিন্দা ও শাকিব খুলনার দীঘলিয়া থানার বহ্মগাতি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজারে মহাসড়কের উপরের একপাশে একটি ট্রাক সার্ভিসিং করাচ্ছিল। হঠাৎ সাতক্ষীরাগামী একটি মটরসাইকেল (ফিজার ১৫০ সিসি) দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মটরসাইকেল চালক ও আরোহী দু’জনই নিহত হয়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

ওসি আরো জানান, খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাব রক্ষক রোকনুজ্জামান ওরফে লিটু মোল্যা একই প্রতিষ্ঠানের ইন্সটুমেন্ট কেয়ারটেকার সাকিল হাসানকে নিয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরায় আসছিলেন। রাত এগারটার দিকে দ্রুতগতির বাইকটি পাটকেলঘাটার মির্জাপুর এলাকার বাঁকে মহাসড়কে সার্ভিসিংয়ে রাখা একটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য তাদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী