বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শওকত আলীর বিরুদ্ধে এসএসসি সনদ জালিয়াত করে চাকরিতে যোগদানের অভিযোগ উঠেছে। বোর্ডের ফলাফল প্রকাশের আগেই এসএসসি পাসের সার্টিফিকেট দেখিয়ে চাকরিতে যোগদানের এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দহাকুলা গ্রামের মৃত. সৈয়দ আলী সরদারের ছেলে মো. শওকত আলী ১৯৯২ সালের ২০ জুন তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার সরকারের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। নিয়োগপত্র পাওয়ার পাঁচ দিন পর, একই বছরের ২৫ জুন তিনি পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

তবে যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরের ১৩ আগস্ট। অর্থাৎ ফলাফল প্রকাশের প্রায় দুই মাস আগেই তিনি নিজেকে এসএসসি পাস দেখিয়ে চাকরিতে যোগদান করেন। ফলে ফল প্রকাশের আগে কীভাবে তিনি সনদ অর্জন করলেন এবং সেই সনদের ভিত্তিতে নিয়োগ পেলেন- এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সময়ে প্রভাবশালী মহলের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে এই চাকরি লাভ করেন। এলাকাবাসী আরও দাবি করেন, মো. শওকত আলী তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল সাত্তারকে একটি গাছ কাটার মামলায় জড়িয়ে বরখাস্ত করানোর পেছনেও ভূমিকা রাখেন এবং পরে নিজেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।

অভিযোগের বিষয়ে মো. শওকত আলী বলেন, যে সময় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছিল, তখন সনদ সংক্রান্ত এ ধরনের কোনো জটিলতা ছিল না। পরে সরকার আমাদের সুযোগ দিয়েছিল। আমরা তখন পরীক্ষা দিয়ে সনদ জমা দিয়েছি। ভুয়া সনদে এতদিন চাকরি করা সম্ভব নয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় জালিয়াতির অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন