বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝুঁলে আছে ব্রিজের কাজ! জনদুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অর্থ সংকটে ব্রিজের নির্মান কাজ ঝুঁলে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েক গ্রামের প্রায় হাজার হাজার মানুষ। মানিকখালী খালের ওপর টেন্ডারাধীন গার্ডার ব্রিজ নির্মান করতে জরাজীর্ণ আয়রণ ব্রিজ অপসারণ করে অর্থ সংকটে পড়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান আবির সর্দারের (জেভি) স্বত্ত্বাধীকারী আবু আহসান মিলু এবং মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ কাজী জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আইবিআরপি প্রকল্পের আওতায় আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ হতে মানিকখালী বাজার ভায়া সোনাখালী বাজার সড়কে মানিকখালী বাজার সংলগ্ন ৩৯.০০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মান কাজ মুখ থুবড়ে পড়েছে। এতে দুই পাড়ের শতাধিক গ্রামের মানুষ বিপাকে পড়েছে।

নলী জয়নগর, তাফালবাড়িয়া, চড়কগাছিয়া, কচুবাড়িয়া, খেঁতাছিড়া, বাবুরহাট, বাদুরতলী, বুখইতলা, সাপলেজা, সোনাখালী, আমড়াগাছিয়া, মানিকখালী, কাঁকচিড়া, বাঁশতলা, শতকর, বটতলা, লেমুয়া, কাঁঠালতলী, জুগির উলা, বাঁশতলা হাইস্কুল, লেমুয়া কলেজ, নলী জয়নগর কাদেরিয়া মাদ্রাসা সহ বিভিন্ন এলাকার পথচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র মাধ্যম এ ব্রিজটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিজটি নির্মানের জন্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা টেন্ডার হয়। নতুন ব্রিজের কাজ শুরু করতে দুই থানা এলাকার সীমানা খালের ওপর ঝুকিপূর্ণ আয়রন ব্রিজটি অপসারনে টানা হেঁচড়া শুরু হয়।মঠবাড়িয়া ও পাথরঘাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টানাটানিতে ৬ মাস সময় অপচয় হয়। শেষ পর্যন্ত পাথরঘাটা কর্তৃপক্ষ পুরনো ব্রিজটি অপসারণ করলেও নতুন ব্রিজটি নির্মান ও বাস্তবায়নের দায়িত্ব পায় মঠবাড়িয়া কর্তৃপক্ষ।

একটি সূত্র জানায়, পিরোজপুর জেলার প্রভাবশালী একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সিন্ডিকেটের শিকার পুরো জেলার ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। আর এ সিন্ডিকেটের দখলে এলজিইডি সেক্টরটি। মঠবাড়িয়ায় এলজিইডি মানেই কাজ ফেলে রাখা, কাজ ঝুঁলে থাকা অথবা ফান্ড নেই বলে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা। অধিকাংশ ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভাবশালী ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটির নিকট জিম্মি থাকায় উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

ঠিকাদার আবু আহসান মিলু জানান, ব্রিজটির দুই পাড়ের এবিউটমেন্টের কাজ চলমান আছে। তবে ডিজাইনে প্রিন্টজনিত ভুলের কারণে খালের মাঝখানের কাজ ধরতে বিলম্ব হচ্ছে। অজ্ঞাত কারনে প্রকল্পের কাজে ফান্ড না থাকার বিষয়টি রহস্যজনক।

উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ কাজী জসিম জানান, করোনার প্রভাবে অর্থ সংকটের কারণে মানিকখালী সোনাখালী সংযোগ সড়কে এ ব্রিজটির কাজ ঝুঁলে আছে। তবে অর্থ সংকটের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন চিঠি নেই।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা