বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুরাতন সাতক্ষীরায় সীমানা বেড়া ভাংচুর ও বৃক্ষ নিধনের অভিযোগ

পুরাতন সাতক্ষীরায় ভোগদখলীয় জমির ইট লুট, বৃক্ষ নিধন ও জমি দখলের পাঁয়তারা করছে একটি সংঘবদ্ধ চক্র। জমির মালিক না হয়েও এই চক্রটি অবৈধভাবে অন্যের জমি দখলের অপেচষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও এই চক্রটি অন্যের জমির সীমানা বেড়া ভেঙ্গে ৪ হাজার ইট লুট ও ৬০টি বৃক্ষ কর্তন করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। স্থানীয়রা বাঁধা দিতে গেলে তাদেরও অস্ত্রের ভয় এবং জীবননাশের হুমকি দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। জেলা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ চক্রের সন্ত্রাসী কর্মকান্ড থেকে রেহাই পেতে ১৬ জুলাই সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন জিএম মিজানুর রহমান।

জমির মালিক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে ২০১২ সালের ১০ জানুয়ারি ২৩৭ নং সাব কোবলা মূলে ক্রয়কৃত জমি আমরা ভোগদখল করে আসছি। রামচন্দ্রপুর মৌজার খতিয়াণ নং- এসএ ৬৬, এসএ দাগ ৬৭০, ৭০৮, ৭০৯, ৬৮২, ৬৮৩। হাল দাগ ৭৫৫, ৭৭৫, ৭৪৫, ৮২৯ জমিতে লুটপাট ও দখলের পায়তারা করছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল