বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেশাদারিত্বের সাথে মানবসেবা করতে চাই: সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, আমরা পেশাদারিত্বের সাথে মানবসেবা করতে চাই। সকলে মিলেমিশে সেবামূলক কাজ করতে চাই। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কলারোয়া ফুটবল মাঠে থানা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি ও দলের মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি প্রমুখ।

স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার আরও বলেন, থানায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা যাবে না। নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের ভুলভ্রান্তিগুলো আপনারা দেখিয়ে দিবেন। আপনারা আমাদের দেখবেন, আমরা আপনাদের দেখবো। সকলে মিলেমিশে সেবামূলক কাজ করতে চাই।

তিনি বলেন, পুলিশকে জনসাধারণের সাথে সদাচারণ করতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।

তিনি জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্র-জনতা যে রক্ত দিয়েছেন তা আমরা অস্বীকার করতে পারি না। পরিবর্তিত এ প্রেক্ষাপটে আমাদের জনগণের সেবক হতে হবে। মানবসেবা করতে হবে। বৈষম্যমুক্ত, বিভেদমুক্ত, সুশৃঙ্খল একটি জনপদ আমরা গড়তে চাই।

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, গোলাম রসুল, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা শওকত হোসেন, নজরুল ইসলাম, রওশন আলি, সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আবু জাফর, তাহেরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, আনারুল ইসলাম, শাহাবুদ্দিন, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সরোয়ার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা