শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবারের মতো পর্দা উঠল নারী আইপিএলের

নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে বসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ডব্লিউপিএল (উইমেন প্রিমিয়ার লিগ)।

এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিলামে খেলোয়াড় কেনাবেচা চলে। নারীদের আইপিএলে প্রথম সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে।

শনিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই স্টেডিয়ামে নারী আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে বেশ জমকালোভাবে।

মঞ্চে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও কৃতি স্যাননের নাচের তালে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়ে যান। আসরের থিম সংয়ে মুগ্ধ করেছেন পাঞ্জাবি পপস্টার এপি ধিলোন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরই গড়ায় আসরের প্রথম ম্যাচ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদি। শুরুতেই মঞ্চে আসেন কিয়ারা আদভানি। এর পর একে একে কৃতি শ্যানন ও এপি ধিলোন। কিয়ারা আদভানি ‘ক্যায়া বাত হ্যায়’, ‘শাওন মে লাগ গায়ি আগ’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘মোহে মারে নজরিয়া সাওরিয়া রে’, ‘যুগ যুগ জিও’, ‘বিজলি’র মতো জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করে শুরুতেই মাতিয়ে দেন দর্শকদের।

বর্ণাঢ্য পরিবেশনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মঞ্চে ওঠেন। এর পর ডেকে নেওয়া হয় পাঁচ দলের অধিনায়কদের।

দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রিত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে তারা একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন।

উদ্বোধনী ভেন্যু ছাড়া আরও একটি ভেন্যুতে হবে আসরের সব ম্যাচ। দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা