বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানি পার্লামেন্টে প্রস্তাব পাস

পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি ফাইল তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেন প্রধান বিচারপতি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, সেই প্রস্তাব অনুসারে প্রধান বিচারপতি এবং অন্যান্য সমমনা বিচারপতির কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত এবং তা দায়ের করার ক্ষেত্রে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে।

এই প্রস্তাব এমন সময় পাস হলো যখন সম্প্রতি ইমরান খান একটি মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে জামিনে মুক্তি দেওয়া নিয়ে ক্ষমতাসীন জোটের অসন্তোষ বিরাজ করছে।

খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের শুরুতে গত ৯ মে পিটিআই প্রধানকে গ্রেফতার এবং সুপ্রিম কোর্টের নজিরবিহীন হস্তক্ষেপে জামিন ঘিরে সংঘটিত ঘটনাগুলো নিয়ে বিতর্ক করার সুযোগ চেয়ে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম স্থগিত রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান।

ক্ষমতাসীন জোটের সদস্যরা প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে পিটিআইয়ের এজেন্ট আখ্যা দিয়েছেন। বিশেষ করে আদালতে পিটিআই প্রধানকে স্বাগত জানিয়ে এবং তাকে রাতে থাকার জন্য গেস্টহাউসে পাঠানোর সময় শুভকামনা জানানোর জন্য প্রধান বিচারপতির কড়া সমালোচনা করেন ক্ষমতাসীন পার্লামেন্ট সদস্যরা।

সোমবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশনে গত সপ্তাহে ইমরান সমর্থক বিক্ষোভকারীদের চালানো সহিংসতার নিন্দা জানিয়ে সামরিক স্থাপনায় হামলার জন্য পিটিআই নেতৃত্বকে দায়ী করে দুটি প্রস্তাবও পাস হয়।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা