শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক পরিচয়ে প্রতারণা, দুই ব্যক্তি আটক

প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, যুগ্ম সচিব, বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর এনজিওবিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা। একেক সময় একেক পরিচয়। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়া ও প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের অর্থ পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিতেন মানুষের টাকা। প্রতারক আশরাফ ও তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদেরকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য।

যখন যে পরিচয় দিলে সুবিধা তখন সেই পরিচয় দিতেন আশরাফ আলী খান। কখনো দাবি করতেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক। কখনো প্রধানমন্ত্রী ঘোষিত করোনা প্রণোদনা প্যাকেজ প্রোগ্রামের চেয়ারম্যান। চাকরি দেওয়ার কথা বলে বহু লোকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিতেন কমিশন।

ভুক্তভোগীরা জানান, আমার নিজের চাচাতো ভাই ও ভাগনের চাকরির জন্য ছয় লাখ টাকা দিয়েছিলাম। বিভিন্ন সময়ে প্রতারণার জন্য মানুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয়ে প্রতারণা করা দিনাজপুরের খানসামার আশরাফের ফেসবুকে আবার পরিচয় বিএনপি নেতা হিসেবে। সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও ছিলেন। তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদের তাকে বিভিন্ন মামলা থেকে জামিন করিয়ে দেওয়ার কাজ করতেন।

পুলিশ বলছে, সাধারণ মানুষের সরলতার সুযোগে, ফাঁদে ফেলে হাতিয়ে নিতো মোটা অঙ্কের অর্থ। টাকা হাতে পেলেই দুজন চল যেত আত্মগোপনে।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, স্বল্প সুদে মানুষকে ১৫-২০ লাখ টাকা ঋণ দেয়া হচ্ছে। মানুষরা এই ঋণ নেয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করেন। কিছু অর্ধশিক্ষিত ও সরল মানুষ তাদের এসব কথায় বিশ্বাস করেন এবং চাকরির জন্য লাখের অধিক টাকা পয়সা নিয়ে নেন।

আশরাফের ভুয়া পরিচয় ধরতে পেরে গত বছর টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেন। জামিনে বেরিয়ে আবারো প্রতারণা শুরু করেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…