শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়াল

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ থামছে না। এরই মধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জনে। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পৌনে ৫ লাখ মানুষ। মারা গেছেন ৫ হাজার ৮৩৯ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

করোনা শনাক্তের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৬৫৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ৮৭ হাজার ৩২৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪০ হাজার ৪৩৯ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৭ লাখ ৭৪ হাজার ৩৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৫৩৭ জনের।

এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরইমধ্যে ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন শনাক্ত হয়েছেন। করোনায় মারা গেছেন ৬ হাজার ৬৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা