সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বয়স্ক দীনমুজুরের ঘর তৈরি করে দিচ্ছেন জেলা প্রশাসক

‘বয়সের ভারে ক্লান্ত রইচউদ্দীন। দিনমজুরের কাজ করতে করতে কোমর আর পায়ে ব্যথা। তবুও কাজ না করলে জ্বলবে না বাড়ির চুলা। ৭২বছর বয়সেও প্রতিবন্ধী সন্তানসহ ৫জন মানুষের খাবার জোগাতে ভোর হলেই ছুটতে হয় কাজের সন্ধানে। যেখানে পারিশ্রমিক ৫শত টাকা সেখানে বয়সের ভারে রইচছদ্দীন পান ১শত টাকা। এভাবে নিজ কষ্টের সাংবাদিকদের সাথে বলেন নেবাখালি গ্রামের নেজামদ্দীন সরদারের ছেলে রইচছদ্দীন সরদার।

পরবর্তীতে এ সংক্রান্ত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশ পেলে গত ২১ নভেম্বর রইচছদ্দীনকে নতুন ঘরসহ তার ছেলেদের আয়ের উৎস হিসেবে ভ্যান দেওয়ার কথা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

অবশেষে দেওয়া কথাও রাখলেন তিনি।

রবিবার (৮ই নভেম্বর) বিকালে খানপুর এলাকায় অবস্থিত রইচছদ্দীনের জরাজীর্ণ বসতবাড়িতে যান তিনি এবং পাশ্ববর্তী নেবাখালি এলাকায় রইচছদ্দীন সরদারকে দেওয়া ‘প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের বাসস্থান ঘর নির্মাণ কাজের মূল নকশার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইয়ারুল হক, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, ইউপি সদস্য ইব্রাহীম খলিল প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবেনা বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরই অংশ হিসেবে দিনমজুর রইচউদ্দীনকে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে একটি মানসম্মত ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় তিনি বলেন, যেসমস্ত পরিবার ভূমিহীন, সরকারি জায়গায় বসবাস করে এবং জমি জায়গা নেই তাদেরকে ‘প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের বাসস্থান’ এর আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ১শত ঘরসহ জেলার ৮শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ নতুন ঘর দেওয়া হবে।

তবে রইচছদ্দীন সরদারের জমি থাকলেও পরিবারটি অত্যন্ত দারিদ্র। একারণে তারা যেনো ঘর থেকে বঞ্চিত না হন সেকারনে জেলা প্রশাসকসহ এনডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় রইচছদ্দীনের ঘর নির্মাণ করা হচ্ছে। শেষ বয়সে যেনো বৃদ্ধ মানুষটি পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারেন সেজন্যই এ উদ্যোগ বলে জানান তিনি।

এসময় দিনমজুর রইচউদ্দীন সরদার বলেন, ‘আমি ডিসি স্যারের উপর খুব খুশি হয়েছি। স্যার আমার কথা শুনেছেন। যেখানে চেয়ারম্যান-মেম্বাররাই কেউ শোনেননি। স্যার আমাকে ঘর নির্মাণ করে দিচ্ছেন এবং ভ্যান দেবেন বলে বলেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন